ফাতিমা (রা.) ছিলেন রাসূলুল্লাহ ﷺ-এর সবচেয়ে প্রিয় কন্যা। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ফাতিমা আমার অংশ; যে তাকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দেয়।
❝ হাদিসআলী (রা.) বর্ণনা করেন, জাঁতা ঘোরাতে ঘোরাতে ফাতিমার হাতে কষ্ট হচ্ছিল। তিনি শুনলেন, রাসূলুল্লাহ ﷺ-এর কাছে কিছু যুদ্ধবন্দি এসেছে; তাই একজন খাদেম চাইতে গেলেন, কিন্তু তাঁকে পেলেন না, আয়িশা (রা.)-কে জানিয়ে এলেন। রাত্রে আমরা শুয়ে পড়ার পর রাসূলুল্লাহ ﷺ এলেন, আমাদের মাঝে বসে বললেন, তোমরা যা চেয়েছ, তার চেয়ে উত্তম কিছু কি শিখিয়ে দেব না? শোয়ার সময় চৌত্রিশবার আল্লাহু আকবার, তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদুলিল্লাহ বলবে — এটা তোমাদের জন্য খাদেমের চেয়ে উত্তম।সহিহ বুখারি ৩৭০৫ · সহিহ
রাসূলুল্লাহ ﷺ চাইলে খাদেম দিতে পারতেন। কিন্তু তিনি নিজের মেয়েকে দিলেন এমন কিছু, যা কখনো ফুরায় না।